1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:১৬|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 58 Time View

জামায়াতে ইসলাম কখনও সুস্থ চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহান মে দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

জামায়াত আমিরের বক্তব্য প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল বলেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে–এমন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এর মাধ্যমে আবারও দেশে বিভেদ ও ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারা আসলে ভিন্নভাবে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার পাঁয়তারা করছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না।’

মির্জা ফখরুল আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে নির্বাচনের আগে থেকেই একটি গোষ্ঠী তৎপর ছিল। নির্বাচনে ব্যর্থ হয়ে সেই শক্তিটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি সতর্ক করে বলেন, ‘এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’

ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার পেছনে একটি চক্র কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলেই সরকার বিশ্বাস করে। কোনো অপশক্তি যেন দেশে স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork