1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:১১|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 45 Time View
টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার
টেকনাফে অস্ত্রসহ তিন মানব পাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিন পাচারকারীকে আটক এবং ৮৪ জন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ওয়ান শুটারগানসহ বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

 

বিজিবি জানায়, সম্প্রতি পাচারকারীরা পাহাড়ি এলাকায় কয়েকজনকে আটকে রেখে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দিচ্ছিল। এ খবরের ভিত্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ও রাজাছড়া পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়।

 

অভিযান শুরুর পর পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকজন ভুক্তভোগীকে পাহাড় থেকে নিচে ঠেলে দেয়। তবে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলে এলাকা ঘিরে রাখে। প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে তিন পাচারকারীকে আটক এবং ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—আব্দুল্লাহ (২১), উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, দুইটি রামদা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

এছাড়া পাচারকারী চক্রের আরও দুই সদস্য রেজাউল করিম (৩৭) ও আয়াতুল তনজিদ (৩০) পলাতক রয়েছে।

বিজিবি ও র‌্যাব জানায়, এই অভিযান মানব পাচারকারীদের জন্য কড়া সতর্কবার্তা। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork