1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক - dailydeshkantha
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৭:২০|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 161 Time View
টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক
টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাছ ধরার একটি ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ ফিশারিঘাট সংলগ্ন এলাকায় বিজিবির ২ ও ৬৪ ব্যাটালিয়ন যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডলির ভেতর থেকে ১২টি হলুদ প্যাকেটে রাখা ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো নীল রঙের বায়ুরোধী মোড়কে মোড়ানো ছিল।

গ্রেপ্তার দুজন হলেন—টেকনাফের মো. সাদেক (১৯) এবং কক্সবাজারের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর বাসিন্দা আনাছ (৪০)। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ট্রলারের মালিক খতিয়ারের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে ইয়াবা এনে বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছানোর দায়িত্ব ছিল তাঁদের। এর বিনিময়ে প্রত্যেকে ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিরা, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের ভাষ্য, বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে সীমান্ত এলাকায় মাদক কারবারিদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork