1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:১৪|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 368 Time View
টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক
টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশিচৌকি থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকচালককে আটক করা হয়।

 

বিজিবি জানায়, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। নয়াপাড়ার মোছনী এলাকা থেকে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) তল্লাশি করার সময় চালকের আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি পালানোর চেষ্টা করলে বিজিবির টহলদল আটক করে। তার দেওয়া তথ্যে ট্রাকের চালকের আসনের নিচ থেকে ১৮ হাজার ইয়াবা পাওয়া যায়।

 

আটক ব্যক্তির নাম মোশারফ (২৬)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, ইয়াবাসহ আটক ব্যক্তিকে ও জব্দ করা ট্রাককে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও মানব পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি মেনে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork