1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সৈকত চৌধুরীর নাম ঘোষণা - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:০৮|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সৈকত চৌধুরীর নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬,
  • 51 Time View

মোঃ মামুন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আহসান হাবীব সৈকত চৌধুরী। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয়দের অংশগ্রহণে চৌধুরী বাড়ির উঠানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মবিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ঝুনাগাছ চাপানি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সোহেল।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক বন কর্মকর্তা মহুবর রহমান, সাবেক ইউপি সদস্য কাওয়ুম, সুবল কুমার রায়, আলাউদ্দিন, গণঅধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, গোলাম মওলা চৌধুরী, কামরুজ্জামান দিপু ও সাগর চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ চৌধুরী এবং মরহুম একরামুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা এলাকার উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মরহুম আব্দুল লতিফ চৌধুরীর বড় ছেলে মোস্তাফিজুর রহমান নবাব চৌধুরী আনুষ্ঠানিকভাবে আহসান হাবীব সৈকত চৌধুরীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব সৈকত চৌধুরী বলেন, পরিবারের দীর্ঘদিনের জনসেবার ঐতিহ্য, এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork