1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিসেম্বরে ব্রাকসু নির্বাচনের দাবি: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ডিসেম্বরে ব্রাকসু নির্বাচনের দাবি: শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 91 Time View

বেরোবি প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন সম্পন্নের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকে শুরু হওয়া এ কর্মসূচি ঘিরে পুরো ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে ‘ব্রাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘২৪ ঘণ্টায় রোডম্যাপ, দিতে হবে দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পদযাত্রা করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ব্রাকসু আইন পাস হওয়ার পর প্রায় ২২ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখনো কোনো রকম রোডম্যাপ প্রকাশ করেনি। এতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে তারা মনে করছেন।

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমানের বলেন, প্রশাসনের মধ্যে স্পষ্ট গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, “আইন পাসই ছিল প্রধান শর্ত। এখনো রোডম্যাপ না দেওয়া প্রশাসনের অনীহা প্রকাশ করে। আমরা আর কোনো তালবাহানা মেনে নেব না প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাব।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, শহীদ আবু সাঈদ ভাইয়ের আত্মত্যাগের পর শিক্ষার্থীরা তাদের অধিকারের বিষয়ে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘ব্রাকসু নির্বাচন সময়মতো হওয়া আমাদের ন্যায্য দাবি। প্রশাসনকে অবিলম্বে রোডম্যাপ প্রকাশ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে হবে।’

কর্মসূচির শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তারা জানান, আর কোনো অপেক্ষা নয়। ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ডাক দেয়ার সিদ্ধান্ত নেবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork