1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| দুপুর ১২:৪২|
শিরোনামঃ

তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 102 Time View
তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার
তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। আজ সকাল থেকে দেশের অন্যতম সেচনির্ভর তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে পানি হঠাৎ বেড়ে যায়। এর ফলে ডালিয়া পয়েন্টে ৪৪টি গেট খুলে দিতে বাধ্য হয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তিস্তাপাড়ের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বসবাসরত শতাধিক পরিবার ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে। জলঢাকা, ডিমলা ও গয়াবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নে বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার

তিস্তায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি, নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার

স্থানীয়রা জানান, পানি হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। নৌকায় করে চলাফেরা করতে হচ্ছে অনেক এলাকায়।

পাউবো সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork