1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নদীপাড়ে বন্যা আতঙ্ক - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৩:১৩|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নদীপাড়ে বন্যা আতঙ্ক

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 185 Time View
তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নদীপাড়ে বন্যা আতঙ্ক
তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে, নদীপাড়ে বন্যা আতঙ্ক

আফছার আলী, নীলফামারী:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বর্ষণে আবারও তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সকাল ৬টায় নদীর পানি ছিল ৫২ মিটার ১৭ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে ছিল। সকাল ৯টায় তা বিপৎসীমায় পৌঁছায় এবং দুপুর নাগাদ ৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়।

এর আগে ২৯ জুলাই রাতে একই মাত্রায় পানি বৃদ্ধি পায়। তখন ব্যারেজের সবকটি—৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়।

পানির এমন বৃদ্ধিতে নদীপাড়ের মানুষজনের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই অনেক নিচু এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরেই পানি বাড়ছে, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

পাউবো জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork