1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:০৪|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 113 Time View
দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক
দুমকির মুরাদিয়ায়, জুয়ার আসরে সংঘর্ষ, শ্রমিকদল নেতা আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জুয়েলের বাড়িতে।
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিতভাবে জুয়ার আসর বসত।

 

মঙ্গলবার রাতে দেলোয়ার সেখানে গিয়ে পাঁচশ টাকা বখরা দাবি করলে জুয়েল পক্ষের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। শোরগোল শুনে আশপাশের লোকজন ছুটে
এলে জুয়েলের অনুসারীরা দেলোয়ারকে আটক করে পুলিশে খবর দেন।

 

জুয়েল অভিযোগ করেন, দেলোয়ার দা হাতে নিয়ে খুনের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছিল। তবে দেলোয়ারের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে শব্দ শুনে তিনি ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক মাসুদ প্যাদা ঘটনাস্থলে পৌছান। এরপর পুলিশ গিয়ে দেলোয়ারকে থানায় নিয়ে যায়।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন বলেন, “রাতের ডিউটিরত কর্মকর্তা ঘটনাস্থল থেকে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনেন। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার পরিবারের কেউ থানায় এলে তাকে ছেড়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork