1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকির, লেবুখালি টোল প্লাজায় পটুয়াখালী ভার্সিটির, শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড - dailydeshkantha
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৪:১৫|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

দুমকির, লেবুখালি টোল প্লাজায় পটুয়াখালী ভার্সিটির, শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 241 Time View
দুমকির, লেবুখালি টোল প্লাজায় পটুয়াখালী ভার্সিটির, শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড
দুমকির, লেবুখালি টোল প্লাজায় পটুয়াখালী ভার্সিটির, শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড

জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি, প্রতিনিধি: ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে এবং কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা “এগ্রি ব্লকেড” কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩১ আগস্ট ) সকাল সাড়ে ১১টা থেকে দুমকির লেবুখালি পায়রা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সময়ে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান করেন। এতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনে কোনো সহিংসতা বা অরাজকতার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস পরিশ্রম করলেও তাঁদের ন্যায্য দাবি দীর্ঘদিন অবহেলিত। সম্প্রতি ডিপ্লোমাধারীদের কিছু অযৌক্তিক দাবি উত্থাপনের কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি হলো
১. কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা।
২. কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা।
৩. কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।

আন্দোলনরত শিক্ষার্থী লিমন বলেন, “আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকের পাশে থাকি। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকার দ্রুত তিন দফা দাবি পূরণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।”

অন্য এক শিক্ষার্থী হাফিজুর বলেন, “ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নেব না।”
এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং যানবাহন চালকদের ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে কোনো সংঘর্ষ বা বলপ্রয়োগ হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork