1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকি উপজেলায়, নদী চরের মাটি উত্তোলনকালে বিরুদ্ধে মামলা ও আটক ৫ জন - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:৪৪|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

দুমকি উপজেলায়, নদী চরের মাটি উত্তোলনকালে বিরুদ্ধে মামলা ও আটক ৫ জন

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 52 Time View
দুমকি উপজেলায়, নদী চরের মাটি উত্তোলনকালে বিরুদ্ধে মামলা ও আটক ৫ জন
দুমকি উপজেলায়, নদী চরের মাটি উত্তোলনকালে বিরুদ্ধে মামলা ও আটক ৫ জন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পায়রা নদীর তীরবর্তী চরের মাটি উত্তোলনের সময় ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটকের ঘটনায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

 

গ্রেফতারকৃত শ্রমিকরা হলো নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫) এবং মো. সহিদুল (৪০)। তারা সবাই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীচর থেকে মাটি কেটে ট্রলারে বোঝাই করার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়।

 

এ সময় একটি ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়।এ ঘটনায় লেবুখালী ইউনিয়ন ভূমি অফিসের( ভারপ্রাপ্ত) ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) একেএম ফজলুল হক বাদী হয়ে শনিবার রাতেই দুমকি থানায় খনিজ সম্পদ ও পরিবেশ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

 

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদীচর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পাশের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এ চক্রের সঙ্গে জড়িত পাঁচ শ্রমিককে আটক করতে সক্ষম হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, “মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork