1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 184 Time View
দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি
দুমকী উপজেলায় বিভিন্ন হাটে, সবজির বাজারে স্বস্তি

জাকির হোসেন হাওলাদার, দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন হাট বাজারে মৌসুমি সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। ফলে সাধারণ ক্রেতারা স্বস্তিতে সবজি কিনতে পারছেন।দুমকীর, বিভিন্ন বাজার পিরতলা,বোডঅফিস,আংগারিয়া, লেবুখালি,কালবার্ড কদমতলা বাজার ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।

 

গত বছর যেখানে বেগুনের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা কেজি, সেখানে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি পাওয়া যাচ্ছে ৫০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকার মধ্যে, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি এবং কলমি শাক মাত্র ১০ থেকে ১৫, শসা ৩০ টাকা, এবং ধনেপাতা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, এ বছর সবজির দাম হাতের নাগালে থাকায় তারা স্বস্তিতে বাজার করতে পারছেন। বিক্রেতারাও বলছেন, দুমকীর বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, যার ফলে দাম কমেছে।

স্থানীয় কৃষক মতফা সিকদার বলেন আমরা সরকারি সহযোগিতা পেলে কৃষি কাজে আরও ভূমিকা রাখতে পারব। স্থানীয় ক্রেতা আব্দুল বারেক বলেন দুমকিতে উঁচু জমি থাকলে আমরা আরো অনেক কম দামে সবজি খেতে পারতাম । বিক্রেতাদের দাবি, সরকারি সহায়তা ও কৃষির আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হলে আগামীতে আরও বেশি পরিমাণে সবজি উৎপাদন সম্ভব হবে, যা স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের বাজারেও সরবরাহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork