1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকী উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:২২|
শিরোনামঃ
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

দুমকী উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 104 Time View
দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।
দুমকী উপজেলায়, মাদকদ্রব্যের বিস্তার: প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবাধে ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা,ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। উপজেলার ৫টি ইউনিয়নে মাদক বিক্রি ও সেবন মহামারী আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই মাদক কারবারিরা স্থানীয় বাজার,গলি,এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে মাদক বিক্রি করছে,যা যুবসমাজের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

তবে,এসবের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উপজেলাজুড়ে মাদক পাচারের এই চিত্র থাকলেও স্থানীয় প্রশাসন এবং থানা পুলিশের অভিযান কার্যকর ফল পাচ্ছে না। অভিযানে কয়েকটি মাদক বিক্রেতাকে আটক করা হলেও,মাদক বাণিজ্য থামানো সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনগণ এবং সচেতন ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ‘‘প্রশাসন ও পুলিশের তৎপরতা অত্যন্ত নগণ্য। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকদ্রব্যের বিস্তার রোধে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে, তবে ব্যাপকভাবে সফলতা আসছে না। তাদের দাবি,মাদক বিক্রির সাথে জড়িতদের ধরার জন্য গোপন তথ্য সংগ্রহের কাজ চলছে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে,মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও ভূমিকা রাখা জরুরি।

 

সচেতনতা মূলক প্রচারনা,সামাজিক আন্দোলন এবং আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে,অনেকেই মনে করছেন যে,প্রশাসন যদি আরো কঠোর অবস্থান নেয় এবং জনগণকে সচেতন করে তোলে, তবে দুমকী মাদকবিরোধী অভিযান আরও ফলপ্রসূ হতে পারে।। জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork