1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দেশ বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে শোকাহত এনজেএফ - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১৮|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

দেশ বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান রিমনের মৃত্যুতে শোকাহত এনজেএফ

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 661 Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশ বরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর মৃত্যুতে ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) পরিবারের গভীর শোকাহত প্রকাশ করেছেন।

খ্যাতিমান দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আজ বুধবার ৩০ জুলাই. ২০২৫ ইং বেলা ২.৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়ে হাসপাতাল অতপর গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন,
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শোকাভিভূত হলেন ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) এর উপদেষ্টা মনির হোসেন কাজী, সভাপতি মো: রাসেল সরকার, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এবং ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ এর প্রধান উপদেষ্টা এবং দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার সহ অসংখ্য পত্রিকায় কাজ করেছেন।

বস্তুনিষ্ঠ, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন আবার অনেক মামলা-মোকদ্দমা ও সরকারের প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি ন্যাশনাল জার্নালিস্ট ফোরাম এনজেএফ তাঁর আপোষহীন নির্ভীক সাংবাদিকতার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মহুমের আত্বার মাগফেরাত কামনা করে আমরা সকলেই মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তাকে বেহেস্থ নসিব করুন: আমীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork