1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৪০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 125 Time View

সেনেগালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট আনা ইসাবেল জাভিয়ের।

স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’ শীর্ষক সম্মেলনের সাইড লাইনে তারা সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দিয়ে পর্তুগালের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগ বাড়াতে অনুরোধ করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন এবং পর্তুগালকে আরও বেশি বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।

তারা খেলাধুলা, সংস্কৃতি ও নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলার বিষয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork