1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইকে ডেঙ্গু মুক্ত করতে রোগ প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:১৮|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইকে ডেঙ্গু মুক্ত করতে রোগ প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 215 Time View
নওগাঁর আত্রাইকে ডেঙ্গু মুক্ত করতে রোগ প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
নওগাঁর আত্রাইকে ডেঙ্গু মুক্ত করতে রোগ প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিমাসে প্রথম কর্মদিবসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান প্রধান অতিথি হিসাবে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা চাই একটি সুস্থ-সুন্দর ও ডেঙ্গুমুক্ত আত্রাই।

এ সময় উপস্থিত ছিলেন, নবাগত আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,

যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork