1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন - dailydeshkantha
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৩|
শিরোনামঃ

নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 168 Time View

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে ০১৮৬০- ৪৯২৩১৯ এই মোবাইল নম্বর থেকে একটি কল আসে।

আত্রাই উপজেলার এসিল্যান্ডের পরিচয় দিয়ে চৌকিদারকে বলা হয়, ভবানীপুর বাজারের কয়টি মিষ্টির দোকান আছে। পরে চৌকিদারের মোবাইল ফোনেই মিষ্টি ব্যবসায়ীদের সাথে কথা বলে ৬ জন মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহন করে এসিল্যান্ড পরিচয়দানকারি চক্রটি।

ভবানীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন বলেন, চৌকিদার নকুল আমাকে মোবাইল ফোন ধরিয়ে দেন। অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে আমার নিকট টাকা দাবি করেন।

আমি সরল মনে ৩ হাজার ২০০ টাকা দিয়ে দিই। এভাবে বাজারের মিষ্টি ব্যবসায়ী প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার ২০০ টাকা গ্রহন করে।

চৌকিদার নকুল বলেন, এসিল্যান্ড পরিচয় দেয়ায় আমি তার কথা মত ০১৮১০-৯১৫২৯১ নম্বরে টাকা বিকাশে পাঠিয়ে দেই। টাকা পাঠানোর পর থেকে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। এটি প্রতারক চক্রের কাজ। ওই নম্বরটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আমি বিষয়টি ইউএনও স্যার-কে অবহিত করেছি। তার নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছে। এটি একটি প্রতারণার ঘটনা। দ্রুত প্রতারকদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং জনগণকে এ ধরনের অজানা ফোন ও অর্থপ্রদান থেকে সবসময় সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork