1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার  - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৪৭|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের টাকা ছিনতাই মামলা ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 313 Time View

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে  চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭)  ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটের র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলম।

গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার  গোপাল মহন্তের ছেলে।

অপর দিকে পৃথক অভিযানে  ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী (২৩) কে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার কৃত সাগর আলী আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার(১৬ নভেম্বর) দুপুরে আসামিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান বলেন,গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানার তদন্ত  কর্মকর্তা মো.কাওছার আলমের  নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করে নাটোর র‌্যাব-৫।

অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী কে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে।

দুই জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork