1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:০৬|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 587 Time View
নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঃআব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের হলরুমে কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মো. আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে বলেন,

বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের সংগঠিতভাবে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। আমাদের কর্মীদের আরও দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন,

আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি আদর্শিক আন্দোলন। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন আমীর মো. শাহিন আহমেদ, আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork