1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:০২|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 134 Time View
নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি ,বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সাংবাদিক,ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”
এসময় তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদানে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নানা দিক তুলে ধরেন।
অতঃপর প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork