1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়িতে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:১০|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প

নাইক্ষ্যংছড়িতে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 103 Time View
নাইক্ষ্যংছড়িতে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা, মাহমুদুল হক বাহাদুর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯নং বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম মনজুর আলম (২৮)।

 

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। পরিবারে তাঁর স্ত্রী রয়েছে।

 

মনজুরের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন- সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ির লতাবনীয়া পাহাড়ে রাবার গাছের সঙ্গে রশিতে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। গত রোববার রাবার বাগানে কাজের উদ্দেশ্যে নিহত মনজুর আলম নিজ বাড়ি থেকে বের হয়েছিল।

 

ওসি মাসরুরুল হক বলেন, কোন কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork