1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:২২|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 103 Time View
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর শুভের তত্ত্বাবধানে প্রায় ৩৫০ জন স্থানীয় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এবং রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মাফিজুর রহমান, পিএসসি।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় আস্থাভাজন বাহিনী হিসেবে বিজিবি আরও ঘনিষ্ঠ হচ্ছে।

কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
স্থানীয়রা বিজিবি’র এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের চিকিৎসা সেবা তাদের কষ্ট লাঘব করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork