1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের সমর্থনে ব‍্যাপক গণসংযোগ  -মাহমুদুল হক বাহাদুর - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:৫৭|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের সমর্থনে ব‍্যাপক গণসংযোগ  -মাহমুদুল হক বাহাদুর

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 115 Time View
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের সমর্থনে ব‍্যাপক গণসংযোগ  -মাহমুদুল হক বাহাদুর
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে দাঁড়ি পাল্লা মার্কা প্রতীকের সমর্থনে ব‍্যাপক গণসংযোগ  -মাহমুদুল হক বাহাদুর

নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা ঃ বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস‍্যপ্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে ব‍্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে সোনাইছড়ি ইউনিয়নের আওতাধীন জারুলিয়াছড়ি, ছনখোলা, বৈদ‍্যের ছড়া, নন্ন‍্যাকাটা, হেডম‍্যান পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে এই গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। জারুলিয়াছড়িতে পথসভার মাধ‍্যমে গনসংযোগ শুরু করেন বান্দরবান ৩০০ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস‍্যপ্রার্থী এডভোকেট আবুল কালাম ।

উক্ত গনসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় তিনি বলেন “জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামেই আমাদের রাজনীতি। আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চায়। যেখানে মানুষেন অধিকার নিশ্চিত করা হবে। সকল জাতি, ধর্ম বর্ণের মানুষ এক্ষেত্রে মিলেমিশে একটি সুন্দর সমাজ গঠন করা হবে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সামনে এগিয়ে যাব।” আমার চোখে সবাই সমান।

 

বিশেষ অতিথিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব, আবুল কালামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী, তিনি জনগণের আমানত যথাযথ ভাবে পৌঁছে দিবেন। অতিথিরা বলেন জনগণের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের সমস্যায় পাশে দাঁড়ানো এবং ইতিবাচক রাজনীতির মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব।

 

সভায় বক্তারা আরো উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসনে আগামী নির্বাচনে জনগণ আল্লাহভীরু ও দেশপ্রেমিক প্রার্থী এ্যাড. আবুল কালামকে সমর্থন দেবে।

অনুষ্ঠানে উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও শিবিরের সাবেক বর্তমান ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো সভা জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ।

উক্ত গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ওমর ফারুক, সেক্রেটারি আবু নাসের, নাইক্ষ‍্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রফিক বশরী, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ সভাপতি রফিক আহমদ, উপজেলা ওলামা মাশায়েখ ইনচার্জ হাফেজ মোতাহেরুল হক, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ছুরুত আলম ও সেক্রেটারি আবু সুফিয়ান, সোনাইছ ড়ি ইউপির সাবেক মেম্বার নুরুল আলম, মোহাম্মদ শফি, মনজুর আলম, মিলন চাকমা, ক‍্যাজং মেম্বার, আবদুর রহিম মেম্বার। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, ব‍্যবসায়ী ও মান‍্যগন‍্য বক্তিবর্গ গনসংযোগে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork