1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:৫৮|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 195 Time View
নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত
নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে ফের বন্য হাতি আহত

মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিপরীতে মিয়ানমারের সীমান্তের ভেতরে ফের স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে একটি বন্য হাতি।

মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির পুঁতে রাখা এই মাইন বিস্ফোরণের কারণে গত এক মাস আগে আরেকটি বন্যহাতির পা’এর গোড়ালী উড়ে যায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা পযর্ন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানা যায়।

এর আগে সোমবার সকালে আহত হাতিটির ডান পায়ের গোড়ালী মাঠিতে পা বসাতে পারছিল না।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ ও ৪৫ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের সামান্য ভেতরের অংশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকার ভেতরে একটি বিশাল আওয়াজের বিস্ফোরণে শব্দ তারা শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। মাইনটি মিয়ানমার অংশে বিস্ফোরণ হয়। সে কারণে বাংলাদেশ অংশের লোকজন তাতে আগ্রহী হয়নি।

 

কিন্ত বিকেলের দিকে হাতিটি যখন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে নাইক্ষ‍্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে অবস্থান নেয়। তখন এপারের লোকজন আগ্রহী হয় এবং হাতিটির অবস্থান নিয়ে হৈ চৈ শুরু হয়।

মঙ্গলবার বিকেল ৪টা পযর্ন্ত আহত হাতিটি সীমান্ত এলাকার জিরো লাইনে অবস্থান করছিল বলে জানান স্থানীয় বাসিন্দা মো: আব্দুল মালেক। একই এলাকার নুরুল আলম জানান,আহত হাতি স্থানীয় কৃষক মো: রশিদ আহমেদের পানের (ক্ষেত) বরজ এবং ধান ক্ষেতের কিছু অংশ নষ্ট করেছে চলাচল করার সময়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাশরুরুল হক বলেন, ‘তিনি বিষয়টি অবহিত হওয়ার পর খোঁজ-খবর নিয়েছেন। এ দলে দু’টি হাতি রয়েছে। একটি মা হাতি অপর টি বাচ্চা হাতি।’
উল্লেখ্য, গত ১১ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমার সীমান্তের অল্প ভেতরে রাখাইন বিদ্রোহীদের বসানো স্থলমাইন বিস্ফোরণে আহত হয়ে আরো একটি বড় আকৃতির বন্যহাতি ওই হাতিরও পায়ের গোড়ালী উড়ে গিয়েছিল।

এ নিয়ে মাত্র এক মাসের মাথায় অন্যান্য প্রাণী ছাড়াও দুইটি বন্যহাতি মাইন বিস্ফোরণে আহত হলো। সংবাদ প্রেরক, মাহমুদুল হক বাহাদুর,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork