1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:০০|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 186 Time View
নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মান্যবর সিভিল সার্জন টাঙ্গাইল স্যারের নির্দেশনায় অদ্য ২১ আগস্ট (বৃহস্পতিবার) নাগরপুর উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিকে লাইসেন্স না থাকা এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ব্যবহার করার কারণে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া, রাজ ডায়াগনস্টিক সেন্টার, তেবাড়িয়াতে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রিয়াজেন্ট রাখার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ভোক্তা সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব দ্বীপ ভৌমিক, সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব ফাহিম ও টিমের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork