1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

নাগরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 104 Time View
নাগরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাগরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে কলেজ মাঠ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি নাগরপুর সদর বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু, মো. শরিফ উদ্দিন আরজু, অ্যাড. ইকবাল, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সাবেক যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে যেকোনো ধরনের চক্রান্ত বিএনপি রুখে দেবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork