1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:২৮|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 105 Time View
নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা
নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে। সোমবার (২৭/৮/২০২৫) সকাল থেকে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় নাগরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম উপস্থিত ছিলেন।

অভিযানে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, মানুষের চলাচলের পথ দখল করে পণ্যসামগ্রী রাখা, কাঁচা বাজার ও মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা—এমন নানা অনিয়ম ধরা পড়ে। এছাড়া যানজট নিরসনের জন্য রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে ট্রাকের পণ্য লোড-আনলোডের নির্দেশনা থাকলেও তা অমান্য করার কারণে দুটি ট্রাকের কাগজপত্র জব্দ করা হয়।

অভিযান চলাকালে দুইটি মিষ্টির দোকান, দুটি মাংসের দোকান, একটি হার্ডওয়্যার দোকান এবং একটি প্লাস্টিক পণ্যের দোকানকে মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান জানান, এ অভিযান মূলত সতর্কতামূলক। ধাপে ধাপে নাগরপুর উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জনগণের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের যেকোনো অনিয়ম বা অসঙ্গতির বিষয়ে সাধারণ মানুষ মন্তব্য ও অভিযোগ জানাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork