1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:০৩|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 215 Time View
নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার কচাকাটা ইউনিয়নের তরীরহাট ও নায়েকেরহাট বাজারে এ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রসুল রাজা। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে মুক্ত করার সংগ্রামে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি যুগোপযোগী দিকনির্দেশনা। জনগণের হাতে হাতে এ দফা তুলে দিতে হবে, যাতে সবাই এ আন্দোলনের অংশ হয়ে উঠতে পারে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপি’র সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য মাহফুজার রহমান আপেল, মো: জাহিদুল ইসলাম খান ও মো: ইব্রাহিম আলী।

বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা মাঠে আছেন। তারেক রহমানের ৩১ দফা আন্দোলনের রূপরেখা হিসেবে কাজ করবে। জনগণের স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

কর্মসূচিতে কচাকাটা, কেদার, বল্লভের খাস ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork