1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:২০|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 49 Time View

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে ফুরফুরে মনে, আনন্দের সঙ্গে চিংড়ি রান্না করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এদিন পরীমণির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর, আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ি।

১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমণি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।

বলা বাহুল্য, বিভিন্ন কারণে আলোচনায় আসা এই নায়িকা তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। অনেক ভক্তই লিখেছেন, এভাবে রান্নার সময় পরীমণির মতো তারাও নাচেন।

পরীমণি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমণিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork