1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:২৮|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 102 Time View
নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার
নাফ নদীতে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে মিয়ানমারে।

 

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মাঝামাঝি এলাকায় টহল জোরদার করে। এ সময় মিয়ানমার থেকে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল অভিযান চালায়। পাচারকারীরা ইয়াবার প্যাকেট নদীতে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি পালাতক তিনজনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন—আব্দুর রহিম বাদশা (৪২), মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও জসিম উদ্দিন (২৫)।

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork