1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:২০|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

নীলফামারীতে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 104 Time View

জহুরুল ইসলাম – নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী-৩ (জলঢাকা) আসনের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার উপজেলার আল ফালাহ অফিস চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

প্রধান অতিথির
আলোচনায় মাওলানা আব্দুল হালিম বলেন “দেশের মানুষ পরিবর্তন চায়। দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের রায় দিয়েছে। আমরা আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। এ নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে।”
তিনি আরো বলেন, “যারা নির্বাচনে কলাকৌশল করে বিজয়ী হতে চায়, তারা পিআর পদ্ধতিকে ভয় পায়। এ পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ ফ্যাসিবাদী হতে পারবে না এবং কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। সকল মানুষের ভোট নিশ্চিত করতে পিআর পদ্ধতি অপরিহার্য।”
মাওলানা হালিম জানান, ৩২ দলের মধ্যে ২৬ দল পিআর পদ্ধতির পক্ষে মত দিলেও অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে গড়িমসি করছে। এজন্য তিনি গণভোটের আহ্বান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পিআর পদ্ধতির ধারণা জনগণের কাছে পৌঁছে দিন, জনমত তৈরি করুন। মানুষের আস্থা জামায়াতে ইসলামী’র প্রতি বেড়েছে, তবে অহংকার নয়—বিনয় ও নম্রতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন
নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম
জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম
জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, প্রভাষক ছাদের হোসেন ও প্রভাষক আব্দুল কাদিম
জেলা মজলিশে শূরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
এছাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork