1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিক আন্দোলনের ঘটনায় নীলফামারী জেলা জামায়াতের বিবৃতি - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:০৫|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিক আন্দোলনের ঘটনায় নীলফামারী জেলা জামায়াতের বিবৃতি

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 109 Time View
ভোটের মাঠে নামতে প্রস্তুত জামায়াত, প্রার্থী নির্বাচন সম্পন্ন
ভোটের মাঠে নামতে প্রস্তুত জামায়াত, প্রার্থী নির্বাচন সম্পন্ন

জহুরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিক আন্দোলনের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এক বিবৃতি প্রদান করেন। তাঁরা নীলফামারীর উত্তরা ইপিজেড-এ শ্রমিক আন্দোলনের ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে ২ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন—

“আমরা নিহত হাবিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য কামনা করছি। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি ও বৈধ অধিকারকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ সমাধান করা আমাদের সবার দায়িত্ব।”

 

তারা আরো বলেন—

“শান্তি, শৃঙ্খলা ও ন্যায় বজায় রাখার স্বার্থে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিল্প, কল-কারখানার মালিকগণ ও শ্রমিক সবাইকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করতে হবে। পারস্পরিক আলোচনার মাধ্যমে ও একান্ত সহযোগিতাই উত্তম সমাধানের পথ।”

 

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ নিহত শ্রমিকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে যথাযথ সহায়তা প্রদানের অনুরোধ করেন এবং আহতদের চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার প্রতি আহ্বান জানান।

 

শেষে নেতৃবৃন্দ বলেন—

“আমরা বিশ্বাস করি, ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই সমাজ ও রাষ্ট্র টিকে থাকে। তাই আসুন, সবাই মিলে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork