1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী উত্তরা ইপিজেডে বন্ধ কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:০৬|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

নীলফামারী উত্তরা ইপিজেডে বন্ধ কারখানা চালু দাবিতে শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 37 Time View

আশীষ বিশ্বাস নীলফামারী:  নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে শ্রমিকরা রোববার (২৩ নভেম্বর) মানববন্ধন করেছেন।

বেলা ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শ্রমিক। মানববন্ধনের শেষে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলাম। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, “কারখানাটি শুধু আমাদের কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা এবং পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানাই।”

তারা আরও বলেন, “আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।”

প্রসঙ্গত, ২৬ দফা দাবির সঙ্গে গত ১৬ নভেম্বর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ১৭ নভেম্বর মালিকপক্ষ দাবির কিছু অংশ মেনে নিলেও কিছু শ্রমিক এতে অসন্তুষ্ট থাকেন। এরপর ১৮ নভেম্বর শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন। কাজের প্রতি অসন্তুষ্টি ও উৎপাদন ব্যাহত হওয়ায় একই দিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork