1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী ভার্সিটিতে অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:৪৫|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পটুয়াখালী ভার্সিটিতে অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 67 Time View
পটুয়াখালী ভার্সিটিতে অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী ভার্সিটিতে অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

‎জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সমাধানের জন্য জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।
‎‎সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়নি। তিনি বলেন, “কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়ে আমরা অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।”

‎‎তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভোটাভুটিতে প্রায় ৯৯ শতাংশ কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। কিন্তু তাতেও প্রশাসনের দেরি ক্ষোভ বাড়িয়েছে।
‎‎এ সময় আন্দোলনকারীরা দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

‎‎এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “ভিসি স্যার বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাবো। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।”

‎‎উল্লেখ্য, ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। গত ৩১ আগস্ট বরিশালের বাবু গনজ ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork