1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:৫২|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 75 Time View
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা
পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

মাহমুদুল হাসান, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভায় দীর্ঘদিনের আন্দোলনের অবসান ঘটিয়ে অবশেষে গৃহীত হলো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সর্বসম্মতিক্রমে কম্বাইন্ড ডিগ্রি “বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ” অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

সভার আলোচনার পর সর্বসম্মতিক্রমে এএনএসভিএম অনুষদের অধীন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (বিএসসি এএইচ)—এই দুটি পৃথক ডিগ্রিকে একত্রে সমন্বিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভাশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”আমাদের একাডেমিক কাউন্সিলের জরুরী (৫৪ তম) সভার একটাই এজেন্ডা ছিলো বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। সভায় শতভাগ ভোটে কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেয়া হয়েছে। এই মুহূর্ত থেকে পবিপ্রবি এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ’ ঘোষণা করছি। প্রাণি সম্পদ সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতেই মূলত আমাদের সকল সদস্যগণ একমত পোষণ করেছেন।”

তিনি শিক্ষার্থীদের সকল আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান রাখেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে একাডেমি নতুন রূপরেখা তৈরির আশ্বাস দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন,”বিশ্ববিদ্যালয়ের এমন যুগোপযোগী সিদ্ধান্তে আমরা সকলে খুব আনন্দিত, একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার ঘোষণা করছি। দীর্ঘ একমাস প্রশাসনকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করার জন্য তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন এবং ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন। গত ৩১ আগস্ট এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কমপ্লিট সাটডাউন ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork