1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩৪|

পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 89 Time View
পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার
পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ও হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোট ২০টি মোবাইল ফোন এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুর সদর থানা ৩টি, ইন্দুরকানি থানা ৫টি, মঠবাড়িয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি।

 

এছাড়া, জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া মোট পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে নিরাপদে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অল্প সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব হয়েছে। আমাদের জেলা পুলিশের এই ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি নাগরিকদের যেকোনো প্রযুক্তি-সংক্রান্ত সমস্যায় সহযোগিতার জন্য জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork