1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কার্যক্রম স্থগিত - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:১৭|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 68 Time View
পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কার্যক্রম স্থগিত
পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কার্যক্রম স্থগিত

পিরোজপুর অফিস : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

একইদিন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর পর সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কাউন্সিলে ভোট গণনার সময় হঠাৎ বিশৃঙ্খলা দেখা দিলে গণনা স্থগিত করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি পক্ষ গোলযোগ সৃষ্টি করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, তাদের মধ্যে দু-একজন স্থানীয় নেতা রয়েছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। মতবিরোধ ও ক্ষোভ : জেলা বিএনপির অভ্যন্তরে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা অভিযোগ করেন, “যারা দীর্ঘ ১৭ বছর রাজপথে ত্যাগ স্বীকার করেছে, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। অথচ অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি এক যুবলীগ নেতার আত্মীয়কেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী।” তার এ বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিতর্ক তৈরি হয়।

সিনিয়র নেতাদের একাংশ মনে করছেন, বিতর্কিত ও সুযোগসন্ধানী ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুরে দীর্ঘদিন পর বিএনপির কাউন্সিল আয়োজন দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা আনতে পারত। কিন্তু নেতৃত্ব নির্বাচন নিয়ে অনাস্থা, অভ্যন্তরীণ কোন্দল এবং অনুপ্রবেশের অভিযোগ সেই সুযোগকে প্রশ্নবিদ্ধ করেছে। তাদের মতে, সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখা এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন নিশ্চিত না হলে দলের ঐক্য আরও দুর্বল হয়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork