1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:০৩|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 185 Time View
প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সিরাজুল ইসলাম (রনি): প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৮ সেপ্টেম্বর)।

২০২৩ সালের এদিন তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখায় কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ কর্মজীবনে রবিউল আনোয়ার টমি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি একাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কলম ধরেছিলেন। তাঁর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ সহকর্মীদের কাছে ছিল অনুকরণীয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সহকর্মী সাংবাদিকরা তাঁকে স্মরণ করে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

সহকর্মীরা জানান, রবিউল আনোয়ার টমি ছিলেন সহজ-সরল, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে।

পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে ক্যামেরাম্যান পদে যোগদান করেন রবিউল আনোয়ার টমি। দীর্ঘদিন ধরে স্ট্রোকসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork