1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 65 Time View
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজ মঙ্গলবার সকাল ৯ টায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।

বেলুন এবং ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল ,বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ ।৫০ ওভারের এই খেলায় মীর মুগ্ধ একাদশ টসে জয়লাভ করে ব্যাট করতে নামে ।বগুড়া জেলার বয়স ভিত্তিক ৬০ জন খেলোয়াড় চারটি দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

 

দলগুলো হল শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ, শহীদ ওয়াসিম একাদশ। বার্তা প্রেরক মমিনুর রশীদ শাইন সদস্য আহবায়ক কমিটি জেলা ক্রীড়া সংস্থা বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork