1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয় - dailydeshkantha
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:০৬|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 825 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা সংবাদদাতা সাইফুল্লাহ ছিদ্দিকী:

গত ৯ আগস্ট-২৫ইং, সকাল ৯.৩০ টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার সকল পুরুষ ও মহিলা রুকন সদস্যদের সম্মেলন ও দিনব্যাপী শিক্ষা শিবির জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবদুল হালিম। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশী বিদেশী সকল ষড়যন্ত্র ও চ্যালেন্জ মোকাবিলা করে বান্দরবান ৩০০নং আসনের দাঁড়ি পাল্লা মার্কার প্রার্থী জননেতা এড. মুহাম্মদ আবুল কালাম ভাইকে বিজয়ী করে আনতে হবে ইনশাআল্লাহ। এজন্য জামায়াতে ইসলামীর রুকন ও সকল স্তরের জনশক্তিকে মানুষের কর্ণকৌহরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন সংস্কার, বিচার এবং নির্বাচনের পরিবেশ তৈরি করেই সুষ্ঠ ও সুন্দর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চালনায় সম্মেলনে দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান ৩০০নং আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বান্দরবান জেলা পরিষদ সদস্য এড. মুহাম্মদ আবুল কালাম। সম্মেলনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা এবং জেলার সকল পুরুষ ও মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork