1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:১৩|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বান্দরবানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 122 Time View
বান্দরবানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা
বান্দরবানে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা

বান্দরবান জেলা সংবাদদাতা, সাইফুল্লাহ ছিদ্দিকী: গত ৭ সেপ্টেম্বর/২৫ বান্দরবান জেলা সদরে অবস্থানরত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পৌরসভা শাখার উদ্যেগে মত বিনিময় সভা পৌর আমীর মওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যথাক্রমে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হাফেজ আজিজুল হক, ঐক্য পরিষদ সেক্রেটারী আবু ছালেহ, ডিস্ট্রিবিউটর মালিক সভাপতি নুরুল আলম, ফল ব্যবসায়ী সমিতির সহসভাপতি নিউটন বিশ্বাস, ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহসভাপতি খোরশেদ আলম, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো:সেলিম, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দাশ, মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি সিরাজুল ইসলাম, হোটেল রেস্তোরা মালিক সমিতির অর্থসম্পাদক আবদুল মজিদ, মুদি দোকান সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারী বদিউল আলম, বান্দরবান বাজারের ব্যবসায়ী হাজ্বী মুহাম্মদ আলী, মোহাম্মদ হোসেন, ডেকোরেটর ব্যবসায়ী আবুল বশর ছিদ্দিকী, পৌর জামায়াতের সেক্রেটারী এডভোকেট শাহ নেওয়াজ, সেলুন মালিক সমিতির সেক্রেটারী বাশি কুমার শীল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা আমীর এস.এম. আবদুচ ছালাম আজাদ বলেন আগামী ১৫ই সেপ্টেম্বর বান্দরবানে ব্যবসায়ী সমাবেশ এর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধানের উদ্যেগ নেয়া হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি ব্যবসায়ীরা। এদের মূল্যায়ন করতে হবে। আগামীতে বান্দরবানে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে জামায়াতে ইসলামী নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট আবুল কালামকে বিজয়ী করে বান্দরবানের প্রতিটি সম্প্রদায়ের ন্যার্য্য অধিকার প্রতিষ্ঠার আহবান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ পার্বত্য জনপদে শান্তি প্রতিষ্ঠায় এডভোকেট আবুল কালামকে আগামী নির্বাচনে সমর্থন দানের অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork