1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি আব্দুল্লাহ আল মামুন - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:১৯|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি আব্দুল্লাহ আল মামুন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 264 Time View
বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি আব্দুল্লাহ আল মামুন।।
বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি আব্দুল্লাহ আল মামুন।।

সাইফুল্লাহ ছিদ্দিকী বান্দরবান:

বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী সভাপতি ও রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
৩০আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মোট ১৮১ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের ৯২.২৬ শতাংশ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: আব্দুল্লাহ আল মামুন চৌধুরী (প্রতীক: চেয়ার) ও হ্লাচিং মং মার্মা (প্রতীক: মুকুট)। এতে মো: আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বিপুল ব্যবধানে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী হ্লাচিং মং মার্মা পান ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন উচমং মার্মা (প্রতীক: টেলিভিশন) ও মো: রুহুল আমিন (প্রতীক: ঘুড়ি)। এতে মো: রুহুল আমিন ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বী উচমং মার্মা পান ৫৯ ভোট। নির্বাচন পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীমা আক্তার।

ফলাফল ঘোষণার পর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে সমিতির কল্যাণ ও উন্নয়নমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork