1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবান ডলুচড়ি বাজার চৌধুরীর অপসরনের দাবীতে মানববন্ধন - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:২৮|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বান্দরবান ডলুচড়ি বাজার চৌধুরীর অপসরনের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 121 Time View
বান্দরবান ডলুচড়ি বাজার চৌধুরীর অপসরনের দাবীতে মানববন্ধন।।
বান্দরবান ডলুচড়ি বাজার চৌধুরীর অপসরনের দাবীতে মানববন্ধন।।

বান্দরবান জেলা সংবাদদাতা সাইফুল্লাহ ছিদ্দিকী: বান্দরবান ডলুচড়ি বাজার চৌধুরীর অপসরনের দাবীতে ২২ সেপ্টেম্বর সোমবার বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসন এবং বাজার প্রশাসকের নিকট পৃথক পৃথক স্বারকলিপি দেয়া হয়। স্বারক লিপিতে স্বৈরাচারের দোসর বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫নং সরই ইউনিয়নের আমির হামজার পুত্র আবুল হোসেনকে ডলুছড়ি বাজারের বাজার চৌধুরীর পদ থেকে অপসারন দাবী করা হয়।
মানববন্ধনে সরই এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বিপুল সংখক লোক উপস্থিত ছিলেন।

বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানব বন্ধনে ডলুছড়ি বাজার চৌধুরী আবুল হোসেনকে আপসারন ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল, সরই জামে মসজিদের সভাপতি মো: ইকবাল, স্থানীয় ব্যবসায়ী আবু হানিফ, নুরুল আবছার, সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিন এবং মসজিদের ইমাম মওলানা আবদুছ ছবুর প্রমুক।

বক্তারা বলেন স্বৈরাচারের দোসর বাজার চৌধুরীর দূর্নীতি ও স্বেচ্ছা চারিতার ফলে বর্তমান বাজার শেডটি খালি পড়ে রয়েছে। ব্যবসায়ীরা অন্যত্র গিয়ে মাছ-মাংস অন্যান্য দ্রব্যাদি বিক্রি করছে। তিনি টাকার বিনিময়ে কোয়ান্টামকে বাজার ফান্ডের ৪টি ফ্লট বিক্রি করে দিয়েছে। টাকার বিনিময়ে বাজার ফান্ডের নির্ধারিত চলাচল রাস্তা অন্যদের নিকট দখল দিয়েছে। স্থানীয় মসজিদের নির্ধারিত জায়গা হতে জনৈক জহির এবং তার স্ত্রীর নিকট টাকার বিনিময়ে অবৈধ দখল দিয়েছে। সরকারী অনুমোদন ছাড়া দোতলা দালান নির্মানে সহযোগিতা করেছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork