1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফুলবাড়ীতে ৬ ঘর ছাই—দুই পরিবার নিঃস্ব - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩০|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

বিদ্যুতের শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফুলবাড়ীতে ৬ ঘর ছাই—দুই পরিবার নিঃস্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 388 Time View

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ৬টি বসতঘর, গবাদিপশু, ধান-চাল, আসবাবপত্রসহ সর্বস্ব ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ একটি বসতঘরে আগুন দেখা দিলে এলাকাবাসী ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে জাহাঙ্গীর আলমের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভাই জাহিদুল ইসলামের বাড়িতে। এতে মোট ৬টি টিনশেড ঘর, ৩টি গরু, ৩টি ছাগল, ৫০টিরও বেশি হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র, পোশাক, বাইসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমরা প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করেছি। পরবর্তীতে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে।”

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork