1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:২৬|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 202 Time View
বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

নুরুল আমিন হেলালী,কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় কক্সবাজার ডিসি অফিস চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা হেল্প কক্সবাজার, এএলআরডি ও পরিবেশ সংগঠন সেভ দ্য কক্সবাজার এবং ডিজেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ডিএলডিসি) প্লাটফর্ম কক্সবাজার।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে বাঁকখালীসহ জেলার অন্য নদীগুলো ক্রমাগত সংকটাপন্ন হয়ে পড়েছে। দখলে-দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে’। সৃষ্টিকর্তার অপার সৃষ্ট প্রাকৃতিক সম্পদ এই নদীগুলো রক্ষা করা আমার,আপনার সকলের নৈতিক দ্বায়িত্বও বটে।

সেভ দ্যা কক্সবাজার’র চেয়ারম্যান তৌহিদ বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন- হেল্প কক্সবাজার’র নির্বাহী পরিচালক আবুল কাশেম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সভাপতি নুরুল আমিন হেলালী, সাংবাদিক ও শিশু সংগঠক এম জসিম উদ্দিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, হেল্পের চিফ কোঅর্ডিনেটর আবদুর রহিম বাবু, ডিএলডিসি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, সাংবাদিক ও পরিবেশকর্মী কামরুল হাসান, আয়ুইব আমানুল হক আমান, রফিকুল ইসলাম, লোকমান হাকিম ইমন ও ফাতেমাতুজ জোহরা।

সভায় বক্তারা আরও বলেন, ‘কক্সবাজার জেলার অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নদীগুলোর অস্তিত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত। তীরজুড়ে গড়ে ওঠা অবৈধ জনবসতি ও বাণিজ্যিক অবকাঠামোর কারণে চরম হুমকির মুখে পড়েছে বাঁকখালীসহ অন্য নদীর গতিপথ।

 

এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত ও নাব্যতা হ্রাস পাচ্ছে দিনে দিনে। এছাড়া নদীতে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ফেলা হচ্ছে প্রতিনিয়ত। কৃষি জমি থেকে কীটনাশক ও রাসায়নিক সার সরাসরি নদীর পানিতে মিশে জলজ প্রাণী ও মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি করছে’। অনুষ্টান সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশকর্মী রতন দাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork