1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবিতে ব্রাকসু নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৩৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বেরোবিতে ব্রাকসু নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 116 Time View
বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি

পারভেজ হাসান, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। প্রতিষ্ঠার ১৭ বছরের ইতিহাসে প্রথমবার এই নির্বাচন পাচ্ছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ বিধিমালা অনুমোদনের বিষয়টি রাষ্ট্রপতির সম্মতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর অধীনে মোট ১৩ টি ভিন্ন পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী সরাসরি নির্বাচিত হওয়ার ১৩টি পদ হলো- সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ক্রীড়া ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ৩ জন নির্বাহী সদস্য।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ইয়ামিন বলেন, “আলহামদুলিল্লাহ দীর্ঘ সংগ্রামের পরে আমরা গেজেটের মাধ্যমে ব্রাকসু পেয়েছি। শুধু গেজেট প্রকাশিত হলেই হবে না আমরা চাই একটি সুস্থ নির্বাচন। ব্রাকসুর মাধ্যমে শিক্ষার্থীর অধিকার এবং উত্তরাঞ্চলের বৈষম্যের অবসান হোক। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধী যারা শিক্ষার্থীবান্ধব কাজ করবে শিক্ষা গবেষণা সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে সেই নেতৃত্বগুলোই বের হয়ে আসুক।”

ব্রাকসু নিয়ে ‘টঙ্গের গান’ এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবির বলেন, “ব্রাকসু হোক প্রতিটি শিক্ষার্থীর অধিকারের কন্ঠস্বর। দীর্ঘ দিনের আকাঙ্ক্ষার ফল এমন কারুর হাতে যাক যিনি নিজে থেকেই শিক্ষার্থীর সকল সমস্যা অনুভব করবেন এবং তা সমাধানে সোচ্চার থাকবেন।

পদ ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ক্যাম্পাসে মিষ্টি বিতরণের পাশাপাশি প্রার্থীগণ ইশতেহার ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork