1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভিবিডি চট্টগ্রাম'র মাসিক সাধারণ সভা সম্পন্ন - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:২৭|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

ভিবিডি চট্টগ্রাম’র মাসিক সাধারণ সভা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 222 Time View

মুহিবুল হাসান রাফি:

নতুনদের অভিজ্ঞতা শুনতে,কাজের ঘাটতি আলোচনা করতে ও আগামী মাসের পরিকল্পনা নিতে প্রতিমাসের ন্যায় আয়োজিত হল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র চট্টগ্রাম জেলার আগস্ট মাসের সাধারণ সভা।এতে প্রায় ১৬০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা ছিল প্রাণবন্ত।

সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যিনি নতুন সদস্যদের পরিচিতির মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংগঠনের সভাপতি ইবতিদ ইয়াসার জিনান ভিবিডি’র সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে একটি পর্যালোচনা উপস্থাপন করেন। এরপর সহ-সভাপতি আসিফুর রহমান মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় নতুন নির্বাচিত কোর ভলান্টিয়ারদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অংশ নেন নাভিদ নেওয়াজ, রাজু ইসলাম, সুজয় বড়ুয়া, ইকরামুল ইসলাম, তাফরিহা নুর ও আনিকা তাবাসসুম প্রমুখ। শেষে সকল সদস্য একসঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork