1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন এর ৩১ দফার লিফলেট বিতরণ - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৪০|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন এর ৩১ দফার লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 218 Time View
ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন এর ৩১ দফার লিফলেট বিতরণ
ভোলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন এর ৩১ দফার লিফলেট বিতরণ

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে ভোলার গ্রাম-গঞ্জে চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন। ভোলায় সফরে এসে অসুস্থ দলীয় নেতাকর্মীদের বাসায়, নেতাদের স্বজনদের কবর জেয়ারত ও রাজনৈতিক প্রোগ্রাম যোগদান দেওয়া পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে সাবেক এ মেধাবী ছাত্রনেতা।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নসহ সদরের বিভিন্ন গ্রাম-গঞ্জের গুরুত্বপূর্ণ বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে ভোলার কৃতি সন্তান হায়দার আলী লেলিন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার করে যাচ্ছি।

 

ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হায়দার আলী লেলিন বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষের উপর অন্যায়, অত্যাচার জুলুম করে কেউ টিকে থাকতে পারে না শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে।

 

এছাড়াও তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মফিজুল ইসলাম মিলন, বিএনপির নেতা ফেরদৌস বাহাদুর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেল্লাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork