1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৩৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 93 Time View
মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা
মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন “মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন” এর আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

 

গত পাঁচ বছরে সংগঠনটি বিভিন্ন সময় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর সহায়তা, পরিবেশ রক্ষা,ভিক্ষুক পুর্নবাসন, শিক্ষাবিষয়ক উদ্যোগসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করেছে। সমাজসেবায় অব্যাহত এ প্রচেষ্টাকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হয়।

 

উক্ত কমিটির অনুমোদন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ১/মো:রেজাউল করীম, নির্বাচন অফিসার,ভালুকা উপজেলা,ময়মনসিংহ, ২/ সাদেকা তামান্না নিপা, প্রভাষক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৩/এস এম শামীম, সাংবাদিক,৪/ আব্দুল্লাহ আল মোজাহিদ, ঢাকা এর সাক্ষরিত পেডে উক্ত কমিটির অনুমোদন করা করা হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হোন সংগঠন এর প্রতিষ্টাতা আশিকুর রহমান এবং সাধারন সম্পাদক শেখ সোহেল রানা শাকিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল রাকিব, কোষাধ্যক্ষ মুফতী বায়জিদ আহমেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক, মোস্তাকিম শেখ শুভ সহ ৫১ জন বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

 

নবগঠিত এই কমিটির সদস্যরা স্বেচ্ছায় ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় কাজ করবেন বলে আশা প্রকাশ করেছে সংগঠন কর্তৃপক্ষ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়— “অসহায়ের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমাদের এই পথচলা চলমান থাকবে ইনশাআল্লাহ।”

 

উল্লেখ্য, এই নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আগামীর পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork