1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা - dailydeshkantha
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:১৩|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 88 Time View

অনলাইন নিউজ: বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।

বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম। ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সামিল হয়েছেন বাংলাদেশের এই মডেল। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন মিথিলা।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’

বিতর্কের মুখে এ আর রহমান
‘প্রলয় ২’ নিয়ে যা বললেন রাজ চক্রবর্তী
শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।’

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরী কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork